২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়েভে বিক্ষোভকারী হত্যা: ১২ দাঙ্গা পুলিশ আটক

ইউক্রেইন বিলুপ্ত বিশেষ দাঙ্গা পুলিশ বাহিনী ‘বেরকুত’ এর ১২ সদস্যকে আটক করেছে।কিয়েভে কয়েকমাসের শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভে গুলি চালানোর সন্দেহে তাদেরকে আটক করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 05:20 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

প্রাথমিক সরকারি তদন্তে দেখা গেছে, ফেব্রুয়ারিতে বেশকিছু সরকারবিরোধী বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ‘বেরকুত’ সদস্যরা। এদের মধ্যেই ১২ জনকে স্নাইপার হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।২১ ফেব্রুয়ারিতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের সময় কিয়েভের রাস্তায় ১ শ জনেরও বেশি মানুষের বেশির ভাগই নিহত হয় পুলিশ স্নাইপারের গুলিতে।বৃহস্পতিবার জেনারেল প্রসিকিউটরের এক মুখপাত্র বলেন, “আজ সকালের মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। তারা ইন্সটিটিউসকা রাস্তায় গণহারে হত্যাযজ্ঞে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে”।অ্যাভাকভ ১৭ জন বিক্ষোভকারী হত্যার জন্য বেরকুতের একটি ইউনিটের কমান্ডার মেজর দিমিত্র সাদোভোনিককে চিহ্নিত করেন।ইউক্রেইন কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের আমলে তার সরাসরি নেতৃত্বে বিক্ষোভকারী হত্যার ঘটনা ঘটেছে।