যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে গুলি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট হুড সেনা ঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিতে অন্ততপক্ষে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
২০০৯ সালেও এই ফোর্ট হুডে স্বপক্ষের এক সেনা সদস্যদের গুলিতে বহু মানুষ নিহত হয়েছিলেন।বুধবার সকালের এই ঘটনায় নিহতদের মধ্যে গুলিবর্ষণকারীও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমে তার নাম ইভান লোপেজ বলে জানানো হয়েছে। ৩৪ বছর বয়সী লোপেজ দেশটির সেনাবাহিনীর একজন সৈনিক।নিজ গুলিতে আহত হয়ে সে মারা যায় বলে জানা গেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ ঘটনায় তার ‘হৃদয় ভেঙে’ গেছে।২০০৯ সালে ঘাঁটিটিতে মেজর নিদাল হাসান নামের স্বপক্ষীয় এক মেজরের গুলিতে ১৩ জন নিহত ও ৩২ জন আহত হয়েছিলেন।বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসান জানিয়েছিলেন, ‘শহীদ’ হওয়ার বাসনায় তিনি এ কাজ করেছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত ফোর্ট হুড থেকে ‘অল ক্লিয়ার’ বার্তা ঘোষণা করা হয়েছে এবং অনেক গাড়িকে ঘাঁটি ছেড়ে যেতে দেখা গেছে।আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।হতাহতরার সবাই সেনাবাহিনীর সদস্য বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল মার্ক মিল্লে।তিনি বলেছেন, “এ পর্যন্ত ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়নি।”তবে এ সম্ভাবনা বাতিল করে দেয়া হয়নি এবং হামলাটি পরিকল্পিত কিনা তাও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।তিনি জানান, সন্দেহভাজন হামলাকারী ইরাকযুদ্ধে নিয়োজিত ছিলেন এবং উদ্বেগ ও হতাশায় ভুগছিলেন। হামলাকারী যুদ্ধ-পরবর্তী স্নায়ুবৈকল্যে ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।হামলাকারী সেনা ফোর্ট হুডের দুটি ভবনে গিয়ে ১৫ থেকে ২০ মিনিট ধরে গুলিবর্ষণ করতে থাকে। সেনাপুলিশ এসে তাকে না থামানো পর্যন্ত সে গুলিবর্ষণ অব্যাহত রাখে।পরে নিজের কাছে থাকা পয়েন্ট ফোর ফাইভ রিভলাবার দিয়ে নিজের মাথায় গুলি করে। যার আঘাতে পরে তার মৃত্যু হয়।ফোর্ট হুড যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রথম ক্যাভিলারি ডিভিশন এর সদর দপ্তর।এ ঘটনাকে “ভয়াবহ ট্র্যাজেডি” উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
