থাইল্যান্ডে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের’ বোমায় নিহত ৭
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ধাতব কারখানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে।
বিশ্বযুদ্ধের সময় বোমাটি আকাশ থেকে ছোড়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।নির্মাণ শ্রমিকরা কর্মস্থলে বোমাটি পেয়ে তা নিষ্ক্রিয় ভেবে ভাঙ্গারি দোকানে বিক্রি করেছিল বলে বুধবার জানায় বিবিসি।স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।স্থানীয় পুলিশ প্রধান বলেন, বোমাটি অকার্যকর হয়ে গেছে ভেবে শ্রমিকরা তা কাটার চেষ্টা করছিল। এই সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
