২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভ্যালাস

ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালাসের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 02:57 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের ভরাডুবির পর বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ মার্ক আরাল্যুতকে সরিয়ে তিনি ভ্যালাসকে নিয়োগ দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।ভ্যালাস একটি “লড়াইরত সরকারের” প্রধান হবেন বলে ঘোষণা করেছেন ওলান্দ।স্থানীয় নির্বাচনে রক্ষণশীলদের ও চরম ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট্রের (এফএন) জয়লাভে প্রেসিডেন্ট ওলান্দের জনপ্রিয়তায় ধস নামার বিষয়টি পরিষ্কার হয়েছে।৫১ বছর বয়সী ভ্যালাস সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে তার দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।ওইদিন এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ওলান্দ বলেছেন, “এখন পরিবর্তনের সময়।”ভাষণে তিনি কর হ্রাস ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। সরকারের এই অবস্থান দীর্ঘমেয়াদি হবে বলে আশ্বাস দেন তিনি।রোববারের স্থানীয় সরকার পরিষদের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সমাজতন্ত্রীরা ১৫০টি পৌরসভায় পরাজিত হয়, আর প্রধানত দক্ষিণে এফএন ১১টি পৌরসভায় জয়লাভ করে।