২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমান থেকে বলা শেষ কথার ‘সংশোধন’

নিখোঁজ মালয়েশীয় বিমানটির ককপিট থেকে শেষ বলা কথাটি “সব ঠিক আছে, শুভরাত্রি” ছিল না, ছিল “শুভরাত্রি মালয়েশীয় থ্রি সেভেন জিরো”।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 10:32 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার রাতে নিজেদের আগের জানানো কথা থেকে সরে এসে মালয়েশীয় কর্তৃপক্ষ নতুন করে এ তথ্য জানিয়েছে।নতুন এই বাক্যটিকেই ককপিট থেকে বলা কথা হিসেবে বেশি প্রত্যাশিত বলে মনে করছেন অভিজ্ঞজনেরা।ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় চার সপ্তাহ পর ব্যাপক সমালোচনার মুখেই এই সংশোধনটি করলো মালয়েশীয় কর্তৃপক্ষ।অনুসন্ধানের ক্ষেত্রে অব্যবস্থাপনা ও তথ্য গোপন করে রাখার জন্য মালয়েশীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে আসছে চীন।রেডার তথ্যের শক্তি নিংড়ে নেয়া বিশ্লেষণ ও অপ্রতুল উপগ্রহ তথ্যের ওপর ভিত্তি করে দক্ষিণ ভারত মহাসাগরের বিশাল ঝঞ্ঝাবিক্ষুব্ধ বুকে বিমানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির কোনো একটি টুকরো অংশেরও সন্ধান পাওয়া যায়নি।মালয়েশীয় কর্তৃপক্ষ বলছে, বিমানটি সচেতনভাবে কেউ ঘুরিয়ে নিয়ে গেছে, যে একাজ করেছে সে সম্ভবত দক্ষ বিমানচালক।তাদের এ কথায় ঘটনার সঙ্গে বিমানের পাইলটরা জড়িত থাকতে পারে বলে অনুমান ডালপালা মেলেছে।চার সপ্তাহ ধরে তদন্তের পরও তদন্তকারীরা বিমানের ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু’র বিষয়ে সন্দেহজনক কোনো তথ্য অথবা এ ঘটনার কোনো উদ্দেশ্য নির্ধারণ করতে পারেননি।মালয়েশীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “আমরা এটি নিশ্চিত করতে চাই যে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানের ককপিটের সর্বশেষ কথাটি হয়েছিল ০১১৯ এ (মালয়েশীয় সময়) এবং কথাটি ছিল “শুভরাত্রি মালয়েশীয় থ্রি সেভেন জিরো”।এই কথাটি বলার কয়েক মিনিট পরই বিমানটি থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং বিমানটি মালয় উপদ্বীপ অতিক্রম করে ভারত মহাসাগরের দিকে উড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।৮ মার্চ বিমানটি নিখোঁজ হওয়ার পর ১২ মার্চ চীনে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূত নিখোঁজ বিমানের চীনা যাত্রীদের পরিবারগুলোকে জানিয়েছিলেন বিমানটি থেকে বলা শেষ কথা ছিল, “সব কিছু ঠিক আছে, শুভরাত্রি”।নিখোঁজ বিমানটির খোঁজে মঙ্গলবারও নয়টি জাহাজ ও ১০টি বিমান সাগরে তল্লাশি অভিযানে থাকবে। অনুসন্ধানী দল মাছ ধরার জিনিসপত্র ছাড়া সাগরে ভাসমান আরো কিছু পাওয়ার আশায় আছে।