২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়া সফরে রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ

ইউক্রেইন থেকে বেরিয়ে রাশিয়ায় যোগ দেয়া প্রজাতন্ত্র ক্রিমিয়া সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

গণভোটের মধ্য দিয়ে প্রজাতন্ত্রটি রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত হওয়ার পর মেদভেদেভই সেখানে সফরকারি সর্বোচ্চ রুশ কর্মকর্তা।ক্রিমিয়া একটি বিশেষ অর্থনৈতিক জোনে পরিণত হবে বলে ঘোষণা করেন মেদভেদেভ। রাশিয়া সরকার বলেছে, ক্রিমিয়া এবং সেভাস্তোপোল নিয়ে কাজ করার জন্য একটি নতুন মন্ত্রণালয় গঠন করা হচ্ছে।রুশমন্ত্রীদের একটি প্রতিনিধিদল নিয়ে মেদভেদেভ সোমবার ক্রিমিয়ার প্রধান শহর সিমফেরোপোলে পৌঁছান। সেখানে নেতাদের সঙ্গে ক্রিমিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত একটি বৈঠক করেন তিনি।বৈঠকে মেদভেদেভ বলেন, “এ উপদ্বীপকে বিনিয়োগকারীদের কাছে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। যাতে করে নিজ উন্নয়নের জন্য তারা নিজেরাই যথেষ্ট আয় করতে পারে। এর সুযোগ আছে- আমরা সব কিছুই বিবেচনায় নিয়েছি”।ক্রিমিয়াকে ইউক্রেইনের কাছে ফিরিয়ে দেয়ার পশ্চিমা দাবি উপেক্ষা করে সেখানে সফরে গেলেন মেদভেদেভ।ইউক্রেইন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকের কয়েক ঘণ্টা পর মেদভেদেভের এ সফরে কিয়েভ এবং পশ্চিমা বিশ্বকে ক্ষুব্ধ করবে বলেই মনে করা হচ্ছে।