২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ টাইমজোনে ক্রিমিয়া, স্বায়ত্তশাসন চায় তাতাররা

ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়া ক্রিমিয়া উপদ্বীপে নতুন করে স্বায়ত্তশাসন পাওয়ার দাবি তুলেছে ওই অঞ্চলের নৃতাত্ত্বিক সংখ্যালঘু তাতার জনগোষ্ঠী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 08:18 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে রোববার প্যারিসে কূটনৈতিক আলোচনা শুরুর মধ্যেই তাতার মুসলিমদের এই দাবির বিষয়টি সঙ্কটে নতুন মাত্রা যোগ করেছে।ওদিকে, ক্রিমিয়ায় রুশ মুদ্রা (রুবল) চালুর পর শনিবার স্থানীয় সময় দুইঘণ্টা এগিয়ে মস্কোর টাইম জোনের সঙ্গে মেলানো হয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার চূড়ান্ত কাজটি সম্পন্ন করেছে ক্রিমিয়ার নতুন প্রশাসন।শনিবার সিমফারোপোল রেলওয়ে স্টেশনের ঘড়িটির কাঁটা রাত ১০টা থেকে এগিয়ে ১২টার ঘরে রাখা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয় হাজার হাজার রুশপন্থি ক্রিমিয়ান।গত ১৬ মার্চ গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে ইউক্রেইন থেকে পৃথক করে রুশ ফেডারেশনের সঙ্গে যোগ করার পক্ষে ক্রিমিয়ায় গণভোট হয়, যাতে প্রস্তাবের পক্ষে নিরঙ্কুশ ভোট পড়ে।পরে ওই অঞ্চলে রাশিয়ার সেনা সমাবেশ ও ইউক্রেইনের সেনাদের বিতাড়নের পর পশ্চিমা বিশ্ব ও মস্কোর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এ উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে ফোন করে আলোচনার প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তার প্রস্তাবের সূত্র ধরেই রোববার প্যারিসে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।ক্রিমিয়ায় রাশিয়ার হস্তক্ষেপে ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর একের পর এক অর্থনীতিক অবরোধ দিতে থাকে। রাশিয়ার বেশ কয়েকজন রাজনীতিক ও ব্যবসায়ীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয় পশ্চিমা বিশ্ব।কৌশলগত চাপের পরই শুক্রবার ওবামাকে ফোন করেন পুতিন। এসময় ইউক্রেইন সীমান্তে রুশ সেনাসমাবেশ ঘটানো হলেও দেশটিতে কোনো সামরিক অভিযানে যাবেন না বলে পশ্চিমা দেশগুলোকে আশ্বস্ত করেন তিনি।তবে ক্রিমিয়া অঞ্চলে রুশভাষাভাষীদের অধিকার ও দাবি রক্ষায় রাশিয়া সবসময় বদ্ধপরিকর বলে সাংবাদিকদের জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।তাতার নৃগোষ্ঠীর নতুন দাবিরুশ শাসনাধীন ক্রিমিয়ায় ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার অভিজ্ঞতা রয়েছে জাতিগত সংখ্যালঘু তাতারদের। রুশ বিদ্বেষের কারণেই কিয়েভের নিয়ন্ত্রণ থেকে পৃথক হওয়ার লক্ষ্যে গত ১৬ মার্চ অনুষ্ঠিত গণভোটে অংশ নেয়নি তারা।ক্রিমিয়ার ২০ লাখ জনসংখ্যার ১৫ শতাংশই জাতিগত তাতার যারা সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে ভিন্ন মতাদর্শের অধিকারী।ক্রিমিয়ায় তাতাদের ঐতিহাসিক রাজধানী বেকসিসারিতে তিনলাখ বাধা ভোট রয়েছে। ১৬ মার্চের আগের গণপরিষদে ‘নৃতাত্ত্বিক এবং আঞ্চলিক স্বায়ত্তশাসনের’ পক্ষে রায় দিয়েছিল তারা।সম্প্রতি গণপরিষদ নেতা রেফাত চুবারভ এক অনুষ্ঠানে অংশ নেয়া দুইশ’ প্রতিনিধির উদ্দেশ্যে বলেন, “ক্রিমিয়ায় তাতার মুসলিমদের জন্য নৃতাত্ত্বিক ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের পক্ষ নিতে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।”“প্রতিটি জাতির জীবনে এধরনের সিদ্ধান্ত নেয়ার সময় আসে যা তাদের ভবিষ্যৎ বিনির্মানে সহযোগিতা করে।”অ্যাসেম্বলির সদস্যরা ওই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে ১৬ মার্চ রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার প্রশ্নে গণভোট বর্জন করেছিল।রাশিয়ার টাইম জোনে ক্রিমিয়াশনিবার রাত ১০টায় ক্রিমিয়ার সিমপারোপোল শহরের প্রধান রেলওয়ে স্টেশনের ঘড়ির কাঁটাটি টেনে মধ্যরাতে (১২টা) নিয়ে যাওয়া হয়। আর এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত রূপ দেয় ক্রিমিয়া।ঘটির কাঁটা পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দেয় হাজার হাজার রুশপন্থি ক্রিমিয়ান। তারা রাশিয়ার পতাকা ওড়ায় এবং ক্রিমিয়া! রাশিয়া! বলে উল্লাস করতে থাকে।সিমফারোপোল স্টেশনে সমবেত জনতার উদ্দেশে ক্রিমিয়ার রুশপন্থি নতুন প্রধানমন্ত্রী সের্গেই আকসিয়ানভ বলেন, “স্বদেশে ফিরে যাওয়ার এই মুহূর্তে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।”“আমি নিশ্চিত যে, আমরা যা করেছি তা কেবল ক্রিমিয়া ও ক্রিমিয়ানদের কল্যাণেই করেছি। সেজন্য আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ দিচ্ছি।”সময় পরিবর্তনের অনুষ্ঠানে ক্রিমিয়ানরা রাশিয়ান পতাকার রঙের পোশাক পরে উপস্থিত হয়ে রুশ জাতীয় সঙ্গীত গাইতে থাকে। অনেককে এসময় অনন্দে চোখের পানি ফেলতেও দেখা যায়।তাতিয়ানা নামের ৩৫ বছর বয়সী এক নারী ওয়েটার বলেন, “এটা আমার আনন্দের মুহূর্ত। আমরা সবাই এমন একটি স্বপ্ন দেখতাম তবে কখনো তা বাস্তব হবে বলে চিন্তা করার সাহস পেতাম না।”তার সহকর্মী ইঙ্গা বলেন, ১৯৯১ সালে যখন সোভিযেত ইউনিয়ন ভেঙে যায় তখন তিনি ছিলেন ১১ বছর বয়সী।“ওই ঘটনার পর থেকে আমার মন কাঁদতো। তবে এখন এটা চরম আনন্দের মুহূর্ত। আমরা আবার নিজ ভূমিতে ফিরে আসতে পেরেছি। আমরা মস্কো শাসনের জন্ম নিয়েছিলাম এখন আবার মস্কোর অধীনে চলে আসলাম”।“ইউক্রেইনের মানুষকে আমি ভালোবাসি কিন্তু ইউক্রেইনকে একটা দেশ হিসেবে কখনো মনে করি না।”