২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের স্থানীয় নির্বাচন, পরীক্ষার মুখে এরদোয়ান

তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচন। প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণী নির্বাচন হিসাবেই একে দেখছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

গত জুনে তুরস্কে গণবিক্ষোভের শুরু এবং সরকার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর থেকে এটিই প্রথম নির্বাচন।আর তাই ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সরকারের জন্য এ নির্বাচন অগ্নিপরীক্ষার মতো।এরদোয়ান এ নির্বাচনে না দাঁড়ালেও তার দলের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে প্রচারাভিযান চালিয়েছেন।নির্বাচনের আগে অনলাইনে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় সরকার টুইটার, ইউটিউব বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে বলেছেন এরদোয়ান।শনিবারে ইস্তম্বুলে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে সরকারপক্ষ ও সরকারবিরোধীরা। চলমান উত্তাল এ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে নির্বাচনকে।দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একেপি’র প্রতি জনগণের আস্থা কতটুকু আছে তা নির্বাচনের ফলেই স্পষ্ট হবে।