২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সেতু ধসে নিহত ৫

জাপানের একটি প্রত্যন্ত দ্বীপ এলাকায় নির্মাণাধীন একটি সেতু ধসে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 02:16 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার সকালে ডগলাস রিফ নামেও পরিচিত ওকিনোতরি দ্বীপে এ ঘটনা ঘটেছে বলে জাপানি উপকূলরক্ষী বাহিনীর বরাত দিয়ে রোববার জানিয়েছে দ্য ডন।টোকিও থেকে ১৭ হাজার কিলোমিটার দূরে জাপানের সর্বদক্ষিণ বিন্দুতে দ্বীপটির অবস্থান। দ্বীপটির মালিকানার বিষয়ে চীনের আপত্তি আছে। চীনের দাবী, দ্বীপগুলো কিছু পাথরের সমাবেশ হওয়ায় এগুলোকে জাপানের ২শ’ নটিক্যাল মাইল বিস্তৃত অর্থনৈতিক অঞ্চল ভুক্ত করা উচিত নয়।এনিএইচকে’র প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকালে দ্বীপটির তীর সংরক্ষণে কাজ করার সময় শ্রমিকদের ওপর সেতুটি ভেঙে পড়ে।জাপান উপকূলরক্ষী বাহিনীর স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলে ১৬ জন শ্রমিক ছিলেন। এদের মধ্যে নয়জন অক্ষত আছেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।উদ্ধার তৎপরতা চালানোর জন্য ঘটনাস্থলে উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ও দুটি জেট বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।