২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গাড়িবোমা হামলায় ৩ সেনা নিহত

সিরীয় সীমান্তের কাছে লেবাননি এক সেনা চৌকিতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন সেনা নিহত হয়েছেন। বিস্ফোরণে আরো চার সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 11:30 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার লেবাননের আর্সাল শহরতলীতে এ ঘটনা ঘটে বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানিয়েছে বিবিসি।লেবাননের রাষ্ট্রিয় গণমাধ্যম বলেছে, বালবেক বিগ্রেডের উগ্রপন্থী সুন্নি গোষ্ঠি আহরার আল সুন্না এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।দুই সপ্তাহ আগে সীমান্তের ঠিক ওপারে সিরীয় সেনাবাহিনী সামরিক কৌশলগত শহর ইয়ার্ব্রুদ দখল করে নেয়ার পর থেকে আর্সাল এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।সিরিয়া থেকে পালিয়ে আসা কয়েক হাজার শরণার্থি আর্সালে আশ্রয় নিয়েছে। তাদের পাশপাশি সিরিয়ার বিদ্রোহী ও তাদের লেবাননি দোসররাও শহরটিতে ঘাঁটি গেড়েছে।সিরীয় সেনাবাহিনী ইয়ার্ব্রুদ দখল করে নেয়ার পর পূর্ব লেবানন থেকে বিদ্রোহীদের প্রধান রসদ সরবরাহ পথটি হুমকির মুখে রয়েছে।এছাড়া সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণকারী লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহর যোদ্ধাদের ঘাঁটিও আর্সালে।শনিবার আসাদ বাহিনী সীমান্তের ঠিক অপর পাশে সিরিয়ার দুটি গ্রাম ফ্লিতা ও রাস মারা থেকে বিদ্রোহীদের হটিয়ে দেয়ার কয়েক ঘন্টার মধ্যে গাড়িবোমা হামলার ঘটনাটি ঘটে।লেবানন সীমান্তবর্তী পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করছে হিজবুল্লাহর যোদ্ধারা। অপরদিকে লেবাননি সেনারা হিজবুল্লাহর ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছে কয়েকটি সুন্নি গোষ্ঠি।সিরিয়ায় সুন্নি জঙ্গিদের সঙ্গে লড়াই করে নিজ দেশ লেবাননকে রক্ষা করছেন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এমন বক্তব্য দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামলাটি চালানো হয়।বৃহস্পতিবার লেবাননি সেনার আর্সালে সন্দেভাজন সুন্নি বোমা তৈরির কারিগর সামি আল আর্ত্রাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হত্যা করেছিল।সীমান্তের ওপার থেকে সিরীয় বিদ্রোহীদের লেবাননে প্রবেশে বাধা দিতে মাসখানেক আগে তল্লাশি চৌকি বসিয়েছিল লেবানন সেনাবাহিনী। শনিবার আর্সালে বিদ্রোহীদের বিরুদ্ধে আবার অভিযানে নেমেছিল তারা।