২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোতে সংঘর্ষে নিহত ৫

মিশরের রাজধানী কায়রোতে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মুসলিম ব্রাদারহুডের কয়েকশত সদস্যের মৃত্যুদণ্ড দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবারের এ সংঘর্ষের খবর সংগ্রহ করার সময় আল দস্তুর সংবাদপত্রের সাংবাদিক মায়াদা আশ্রাফ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদপত্রটি।এ দিন জুমার নামাজের পর শত শত মুসলিম ব্রাদারহুড সদস্য মিশরজুড়ে রাস্তায় নেমে এসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।গত বছর জুলাইতে মুসলিম ব্রাদারহুডের নেতা দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে সাম্প্রতিক এ অস্থিরতা শুরু হয়।মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কায়রোতে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিবৃতিতে নিহতদের মৃত্যুর জন্য ব্রাদারহুডের বন্দুকধারীদের দায়ী করা হয়েছে।দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে অন্তত একজন গু্লিতে নিহত হয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রণালয় কথিত নিহত পাঁচজনের মধ্যে সাংবাদিক আশ্রাফকে ধরা হয়েছে কীনা সে বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স।মন্ত্রণালয় জানিযেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ব্রাদারহুড সদস্যরা ছররা গুলি ও বোমা ছুঁড়েছে। সংঘর্ষ চলাকালে পেট্রল বোমা ও আগ্নেয়াস্ত্রসহ ৭৯ জন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।লন্ডনে অবস্থিত ব্রাদারহুডের সংবাদ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে, “ব্রাদারহুডের শান্তিপূর্ণ প্রতিবাদ” লক্ষ্য করে গুলিবর্ষণের জন্য নিরাপত্তা বাহিনীকে দায়ী করা হয়েছে।গত বুধবার ফিল্ড মার্শাল আব্দেল ফাত্তা আল সিসি মিশরের সেনাপ্রধানের পদ থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।