কেজরিওয়ালকে নাজেহাল, হামলাকারীকে ধোলাই
লোক সভা নির্বাচনের প্রচারণা অভিযানের সময় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের ওপর অতর্কিতে হামলা চালানো হয়েছে।
এনডিটিভির ভিডিও থেকে নেয়া এনডিটিভির ভিডিও থেকে নেয়া
শুক্রবার বিকালে হারিয়ানা রাজ্যের চারকি বাদ্রি অঞ্চলে এক যুবক কেজরিওয়ালের গলায় ও পিঠে সজোরে আঘাত করেন বলে এনডিটিভির খবরে বলা হয়।আম আদমির কর্মীরা তাৎক্ষণিক হামলাকারীকে ধরে চড় থাপ্পড় দিতে থাকে। তবে গুরুতর আহত হওয়ার আগেই মারধর থেমে যায়।ঘটনার পর এক টুইটার বার্তায় কেজরিওয়াল বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তি আমাকে সজোরে আঘাত করেছে। তাদের কাছ থেকে এ ধরনের সহিংস আচরণ আসাটাই স্বাভাবিক। এটা তাদের উগ্র আচরণের বহিঃপ্রকাশ।পরে আরেকটি টুইটে কেজরিওয়াল তার সমর্থকদেরকে এ ঘটনার প্রতিক্রিয়ায় শান্ত থাকতে বলেন।
“আমরা যদি সহিংস হয়ে যাই তবে আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে। প্লিজ, প্লিজ, প্লিজ, ভবিষ্যতেও যদি কেউ আমাকে বা আমাদেরকে এভাবে আঘাত করে আমরা তাদের প্রতি সহাস্য থাকবো।”
পুলিশ জানায়, হামলাকারী আম আদমি পার্টির কোনো সংক্ষুব্ধ সমর্থক হয়ে থাকতে পারে যিনি পরবর্তী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট চেয়ে ব্যর্থ হয়েছেন।
উত্তর প্রদেশের বারানসি অঞ্চল থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন কেজরিওয়াল। সেখানে তার প্রতিপক্ষ বিজেপি দলীয় প্রার্থী নরেন্দ্র মোদি।
