‘ইউক্রেইন সীমান্তে রুশসেনা উপস্থিতি বাড়ছেই’
ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়া কমপক্ষে ৩০ হাজার সেনা মোতায়েন করেছে বলে পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছে।
রুশ সেনাদের এই সংখ্যাটি ওই অঞ্চলে ধীরে ধীরে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে মনে করছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরা।গত সপ্তাহে উত্তেজনাপূর্ণ ওই সীমান্তে ২০ হাজার সেনার উপস্থিতি আছে বলে ধারণা করা হলেও এক সপ্তাহের ব্যবধানে ১০ হাজার নতুন সেনার উপস্থিতি নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে নতুন করে আলোচনা হচ্ছে।অবশ্য ৩০ হাজার রুশ সৈন্যের সংখ্যাটিও নিশ্চিত নয়। ওই সংখ্যাটি ৩৫ হাজার আবার কারো মতে ২৫ হাজার।তবে পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, রাশিয়া ধীরে ধীরে সৈন্য সংখ্যা বাড়িয়ে চলছে। উত্তেজনা শুরু পর থেকে তারা যে সেনা মোতায়েন শুরু করেছিল তা একই গতিতে অব্যাহত রেখেছে। সেখানে কিছু ঘাঁটিও নির্মাণ করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইউক্রেইন সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোর পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসল উদ্দেশ্য কী তা এখনো পরিষ্কার নয়।“তবে সৈন্য সংখ্যা বাড়ানো এক ধরনের হুমকি। রাশিয়া যে আরো এলাকা দখল করে বসবে না তা কেউ বলতে পারছে না।”বুধবার দ্য হেগ এ অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকেও রাশিয়ার সৈন্যসংখ্যা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি সেনা বৃদ্ধির বিষয়টি এড়িয়ে যাননি।জবাবে তিনি বলেন, এ মুহূর্তে ইউক্রেইন সীমান্তের কাছে রুশ সেনারা নিজ দেশের মাটিতেই আছে। তারা যদি সেখানেই থাকে তবে আমরা শুধু সৈন্য বৃদ্ধির ফলে সৃষ্ট হুমকির বিরোধিতা করব। তবে হ্যাঁ নিজেদের এলাকায় সৈন্য রাখার বা জমায়েত করার অধিকার রাশিয়ার আছে। এটা কোনো সমস্যা করছে বলে আমরা মনে করি না। আমি মনে করছি রাশিয়া এখনো হিসেব নিকাশ মেলাচ্ছে।
