রাশিয়ায় আরো নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-সেভেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন রাশিয়ায় আরো নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে।
ক্রিমিয়া দখলের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনকে অস্থিতিশীল করার আরো কোনো পদক্ষেপ নিলে মস্কো ক্ষতিকর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে জানিয়েছে জি-সেভেন।রাশিয়াকে বাদ দিয়ে জি-সেভেনের দেশগুলোর নেতারা এ বছর দেশটির অলিম্পিক ভেন্যু সোচিতে পরিকল্পিত জি-এইট বৈঠক না করে শুধুমাত্র নিজেদের একটি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত জি-এইট বৈঠকে যোগও দেবেন না তারা।ক্রিমিয়ায় রাশিয়ার সেনারা সর্বশেষ ইউক্রেইন নৌঘাঁটি দখলের পর সেখান থেকে সশস্ত্র বাহিনী সরিয়ে নেয়ার নির্দেশ দেয় কিয়েভ সরকার। ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্তও করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জাপান এবং কানাডার নেতারা এ পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন।জ্বালানিমন্ত্রীরা রাশিয়ার তেল এবং গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা বাড়াতে একযোগে কাজ করবে বলেও সম্মত হন নেতারা।এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “আমরা খাত অনুযায়ী সমন্বিত নিষেধাজ্ঞাসহ আরো কড়াকড়ি আরোপে প্রস্তুত। যা রাশিয়ার অর্থনীতিতে অনেকটাই প্রভাব ফেলবে। রাশিয়া পরিস্থিতি অবনতির ঘটালে এ পদক্ষেপ নেয়া হবে”।
