২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘণের ৬০টি অভিযোগ তদন্তে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘণের ৬০টি অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজ ডেস্ক

রয়টার্স

Published : 25 Mar 2014, 03:15 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

দেশটির প্রধান আইন কর্মকর্তা লুয়িসা ওর্তেগা দিয়াজ এ তথ্য জানিয়েছেন।আন্দোলনের সময় সহিংসতার সঙ্গে জড়িত থাকার দায়ে অন্ততপক্ষে ১৫ জন কর্মকর্তাকে কারাবন্দি করা হয়েছে বলে দিয়াজের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।তিনি জানিয়েছেন, আন্দোলন চলাকালে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩১ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছেন।সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে অস্থিরতা উস্কে দেয়ার জন্য “ডানপন্থী ফ্যাসিস্টদের” অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র এই আন্দোলন পরিচালনা করছে।এই অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে ভেনেজুয়েলা।ওর্তেগা আরো বলেছেন, “ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি পরিকল্পিত ও পদ্ধতিগত আন্তর্জাতিক হামলা চলছে।”বিষয়টির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের এর ফলাফল বহন করতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।