ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
দখলকৃত পশ্চিম তীরে এক হামাস যোদ্ধাকে ধরার অভিযানে এসে গুলি চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
শনিবার মধ্যরাতে অভিযানটি চালান হয় বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়।ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে হামজা আবু আলহিজা (২৪) নামে এক হামাস যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা করেছে। তার গুলিতেও দুই সেনা আহত হয়।আলহিজাকে ধরতে অভিযানের সময় লোকজন সেনাদের ওপর পাথর ও পেট্রোল বোমা ছোঁড়তে থাকে। এসময় গুলিতে আরো তিনজন নিহত হয়।এদিকে হামাস সমর্থকরা ইসরাইলি সেনাদের গুলিতে নিহতদের লাশ নিয়ে পশ্চিম তীরের জেনিন শহরের রাস্তায় বিক্ষোভ করে।এ সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা করায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।তিনদিন আগেও পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছিল। জেনিন শহরে এই অভিযানের ঘটনা ২০০২ সালের পর ওই অঞ্চলে নতুন করে সংঘাত সৃষ্টির আভাস দিচ্ছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গত জুলাইয়ে শান্তি আলোচনা শুরু হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৫৭ জন নিহত এবং নয়শ’ জন আহত হয়েছে।
