২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামান ও নিকোবরে ভূমিকম্প

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 02:42 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার এই ভূমিকম্প হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।মিশা ও নিকোবর দ্বীপপুঞ্জের ১১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে ভারত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র।প্রাদেশিক দূর্যোগ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোন হতাহতের খবর না পাওয়া গেলেও দ্বীপবাসীরা ভূমিকম্প অনুভব করেছেন।ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।আন্দামান ও নিকোবর ছোট-বড় ৫শ’রও বেশি প্রায় জনমানবহীন দ্বীপ নিয়ে গঠিত।