২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে আদতে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:21 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ইউক্রেনে আমরা সামরিক সংঘাতে লিপ্ত হব না। রাশিয়ার সঙ্গে আমাদের আসলেই যুদ্ধে জড়ানোর দরকার নেই”।ওবামা আরো বলেন, " আমি মনে করি ইউক্রেনও চাইবে না বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে যাক যুক্তরাষ্ট্র। কারণ, যুদ্ধ লাগলে তা ইউক্রেনের জন্যও ভাল হবে না।"ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে অন্তর্ভূক্ত করার রাশিয়ার উদ্যোগের কারণে ১১ রুশও ইউক্রেইন কর্মকর্তার ওপর গত সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন ওবামা।কিন্তু যুদ্ধের সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন, সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বরং কুটনৈতিক পন্থায় মস্কোর ওপর চাপ প্রয়োগ করে যাবে মার্কিন সরকার ।গত রোববার ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত উপদ্বীপ ক্রিমিয়ার ৯৭ শতাংশ জনগণ রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে রায় দেয়।এরপর সোমবার ইউক্রেইন থেকে স্বাধীনতা ঘোষণা করে রাশিয়ার সঙ্গে যোগদানের আবেদন জানায় ক্রিমিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভূক্ত করার জন্য চুক্তি সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এর পরপরই রাশিয়া ও ক্রিমিয়ার রুশপন্থি ২১ কর্মকর্তার ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।৭ টি স্থানীয় টিভিতে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনে রাশিয়ার ওপর বাড়তি আরো নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে।