২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানের সন্ধানে ৯টি জাহাজ নামিয়েছে চীন

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সন্ধানে বঙ্গপোসাগরের দক্ষিণ-পূর্ব এবং ইন্দোনেশিয়ার পশ্চিমে জলসীমায় ৯ টি জাহাজ পাঠিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 10:44 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এ ছাড়া, থাইল্যান্ড বলেছে, গত ৮ মার্চ ২৩৯ আরোহীবাহী বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই হয়তো দেশটির রাডারে এটি ধরা পড়েছিল।বোয়িং-৭৭৭ বিমানটির আরোহীদের ১৫৩ জনই ছিল চীনা নাগরিক। ২৬টি দেশ আগে থেকেই এ বিমানের সন্ধানে তল্লাশি চালিয়ে আসছে। জাহাজ পাঠানোর আগে চীন অনুসন্ধানকাজে সহায়তার জন্য ১০ টি স্যাটেলাইট যোগ করে।বর্তমানে সব দেশ মিলে যে বিশাল এলাকায় তল্লাশি চালাচ্ছে তার আয়তন অস্ট্রেলিয়ার সমান। মালয়েশিয়া বলেছে, কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালাক্কা প্রণালীর আকাশে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়।এরপর এটি গতিপথ পরিবর্তন করে উত্তর অথবা দক্ষিণ দিকে চলে গেছে। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, পাইলট, কো-পাইলটের মধ্যে কেউ এ কাজ করে থাকতে পারে।