২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমান: স্বজনদের সংবাদ সম্মেলন ভণ্ডুল

নিখোঁজ বিমান যাত্রীদের স্বজনরা কুয়ালা লামপুরে সংবাদ সম্মেলন করতে গেলে সাংবাদিকদের কাছ থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 08:39 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বিবিসির খবরে বলা হয়, অনুসন্ধান কাজ নিয়ে ক্ষোভ জানাতে বুধবার নিখোঁজ চীনা যাত্রীদের স্বজনরা কুয়ালা লামপুরে দৈনিক সংবাদ সম্মেলনে চীনের সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদেরকে সাংবাদিকদের কাছ থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।বিবিসি’র একজন প্রতিবেদক এ সময় নিজ থেকে ওই চীনা নাগরিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকেও বাধা দেয় পুলিশ।গত ৮ মার্চ রাতে ২৩৯ আরোহীসহ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটির অবস্থান জানতে অনুসন্ধান কাজে অংশ নিয়েছে ২৬টি দেশের প্রতিনিধিরা। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযানে কোনো কূল কিনারা না হওয়ায় বিমান নিখোঁজের ঘটনাটি রহস্যের মধ্যেই রয়ে গেছে।ইতোমধ্যে বিমানটি হারিয়ে যাওয়ার পর বিভিন্ন গতিপথ নিয়ে আলোচনা উঠেছিল। তবে এসব সম্ভাব্য অবস্থান সম্পর্কে জোরালো, নির্ভরযোগ্য কোনো প্রমাণ দিতে পারেনি কর্তৃপক্ষ।সর্বশেষ মালদ্বীপের নিচু একটি এলাকা দিয়ে বিমানটি উড়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মঙ্গলবার খবর প্রকাশ হলেও একদিন পর তাও নাকচ করেন মালয়শিয়ার প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা।

নিখোঁজ বিমান নিয়ে ক্ষোভ, অনশন ধর্মঘটের হুমকি