সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১
সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছে সামরিক অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এতে ১ জন নিহত এবং আরো ৭ জন আহত হয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে একথা বলেছে।এতে বলা হয়, কুনেইত্রা শহরের কাছে তিনটি এলাকায় হামলা চালানো হয়। এ হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।গত মার্চের শুরুর দিকেও সিরিয়ার ওপর হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধাদেরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে ইসরায়েল।
