২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিন লাদেন’ ডাক্তারের সাজা কমেছে

প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজতে মার্কিন গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) সহায়তা করার অভিযোগ ওঠা চিকিৎসক শাকিল আফ্রিদির শাস্তির মেয়াদ ১০ বছর কমিয়েছে পাকিস্তানের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

২০১২ সালের মে মাসে শাকিল আফ্রিদি নামের ওই চিকিৎসককে ৩৩ বছরের জেল দিয়েছিল একটি আদালত।শনিবার পেশাওয়ারের একটি আদালত তার সাজা ৩৩ বছর থেকে ১০ বছর কমিয়ে ২৩ বছর করেছে। আফ্রিদির আত্মীয়স্বজন এবং যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে তার সাজা কমানো হয়।পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের উপস্থিতির খোঁজ সিআইএকে দেয়ার জন্য আফ্রিদি একটি ছদ্ম টিকাদান কর্মসূচির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।লাদেন যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে নিহত হন। যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী লাদেনের কম্পাউন্ডে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। পরে তাকে সাগরে সমাহিত করা হয়।