যুক্তরাষ্ট্রে আবার অভিযুক্ত দেবযানী
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের মামলা খারিজ হয়েও রেহাই মিলল না।
গৃহপরিচারিকার ভিসায় ভুল তথ্য দেয়ার অভিযোগে করা মামলা যুক্তরাষ্ট্রের আদালত দু’দিন আগেই খারিজ করেছিল।কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছেন মার্কিন অ্যাটর্নি প্রীত ভারারা।পরিচারিকার ভিসায় ভুল তথ্য দেওয়া এবং কম পারিশ্রমিকে বেশিক্ষণ কাজ করানোর অভিযোগে গত ১২ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল নিউ ইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেলকে।মামলাটি গত বুধবার খারিজ হয়ে গেলেও নতুন করে মামলা করার ওপর কোনো বাধা-নিষেধ ছিল না। তাই দেবযানীর বিরুদ্ধে ফের মামলা করল যুক্তরাষ্ট্র।ওবামা প্রশাসনের এ পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এর কোনো দরকার ছিল না। ভারত-মার্কিন সম্পর্কে এর প্রভাব পড়বে।”দেবযানী আপাতত ভারতে। তবে তার স্বামী ও দুই সন্তান এখনও যুক্তরাষ্ট্রে।
