মুম্বাইয়ে ১২ তলা ভবনে আগুন, দম্পতি নিহত
ভারতের মুম্বাইয়ে একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুনে পুড়ে এক দম্পতি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
রোববার ভোরে মুম্বাইয়ের থানে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
থানে পৌরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, ভোর ৬টার দিকে থানের সুন্দরবন পার্ক এলাকার গুলমোহর ভবনের দশতলায় আগুনের সূত্রপাত্র হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভবনের অন্যান্য তলাতেও ছড়িযে পড়ে।
দমকল বাহিনীর ছয়টি অগ্নিনির্বাপন যন্ত্র আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, জানিয়েছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
