২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ধর্ষণকাণ্ড: চার অপরাধীর ফাঁসি বহাল

ভারতে নির্ভয়া ধর্ষণকাণ্ডে চার অপরাধীর ফাঁসির সাজা বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 08:20 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

গত বছর ১৩ সেপ্টেম্বর দিল্লির নিম্ন আদালত ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশকে ফাঁসির সাজা শুনায়। এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিল এই চার অপরাধী।এনডিটিভি জানায়, সেই আবেদন খারিজ করেই নিম্ন আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন নির্ভয়ার মা , বাবা।নির্ভয়ার মা বলেন, ‘বিচারব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল। আমরা ন্যায় চেয়েছিলাম। দোষীরা চরম শাস্তি পেলেই স্বস্তি পাব।’২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন প্যারামেডিকালের ছাত্রী ‘নির্ভয়া’। দু’সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।এ ঘটনায় এক নাবালক-সহ পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচার চলাকালে তিহার জেলেই মৃত্যু হয় বাসচালক রাম সিংহের। ঘটনায় অভিযুক্ত নাবালকের তিন বছর সংশোধনাগারে থাকার সাজা হয়।