২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামানের দিকে গিয়েছিল বিমানটি?

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক রেডারে একটি বিমান মালয়েশিয়ার পশ্চিম উপকূলের পেনাং দ্বীপের ২০০ মাইল উত্তরপশ্চিমে থাকার আভাস মিলেছিল। তবে সে বিমানটি এমএইচ৩৭০ ছিল কিনা তা নিশ্চিত নয়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 06:37 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

দাউদের ধারণা অনুযায়ী, হারিয়ে যাওয়া বিমানটি রেডার যোগাযোগ থেকে বেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলের দিকে অন্তত ৪৫ মিনিট উড়েছে।তবে সর্বশেষ চিহ্নত করা স্থানটিতে বিমানটি কোন দিক থেকে কোন দিকে গেছে অথবা সেখানে বিমানটির কি পরিণতি হয়েছে সে বিষয়ে কোনো বক্তব্য নেই বিমান বাহিনীর।মালয়শিয়ার পেনাং অঞ্চল থেকে ২০০ মাইল উত্তর-পশ্চিমের এলাকাটি মালাক্কা প্রণালীর উত্তর অংশে পড়ে। এছাড়া ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ ও ভারতের আন্দামান নিকোবর দ্বীপের পূর্ব দিকে।মালয়েশিয়ার সামরিক বাহিনী এর আগে বুধবার দিনের প্রথমভাগে মালাক্কা প্রণালীতে বিমানটির গতিপথের সন্ধান পাওয়ার আভাস দিলেও পরে দেশটির বিমান বাহিনী প্রধান এ সম্ভাবনা নাকচ করেছিলেন।নিখোঁজ বিমানটি মালাক্কা প্রণালীর দিকে গেছে- সামরিক রেডারে এমন তথ্য পাওয়ার কথা বলেননি বলে দাবি করেন তিনি।ফলে শনিবার প্রথম প্রহরে আকাশ থেকে হঠাৎ ‘উধাও’ হওয়া যাওয়ার পর সেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজ আর ২৩৯ জন আরোহীর ভাগ্যে কি ঘটেছে, সে রহস্য আরো ঘনীভূত হয়েছে।বিমানটির খোঁজে ১০ দেশের তল্লাশি অভিযান পঞ্চম দিনে গড়ালেও পরস্পরবিরোধী বিভিন্ন মত ও বক্তব্যের ভেতর থেকে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এখনো মেলেনি।বিমানটি দক্ষিণ চীন সাগরে উধাও হওয়ার কয়েক মিনিট আগে শেষ যোগাযোগের সময় এর সবকিছুই স্বাভাবিক থাকার আভাস পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।মালয়েশিয়ার বিমান নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক বেতার বার্তায় ফ্লাইট এমএইচ৩৭০ “সব ঠিক আছে” বলে জানিয়েছিল।মালয়েশিয়া কর্তৃপক্ষ বিমানটির এই শেষ বার্তার কথা জানিয়েছে বেইজিং এর এক সংবাদ সম্মেলনে। নিখোঁজ বিমানের ১৫৪ জন চীনা যাত্রীর আত্মীয়-স্বজনদের জন্য এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।বিমানটি মালয়েশিয়া এবং ভিয়েতনামের আকাশসীমার মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর মালয়েশিয়ান এয়ার কন্ট্রোল হো চি মিন সিটির এয়ার কন্ট্রোলের কাছে বিমানটির যোগাযোগের ভার হস্তান্তরের ঘোষণা দেয়।এর কয়েক মিনিট পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায় এমএইচ৩৭০ ফ্লাইট।বিমানটির গতিপথ নিয়ে নানারকম তথ্যের কারণে বিষয়টি জটিল আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী নিজস্ব আকাশসীমার মধ্যে কোনো অপ্রত্যাশিত বিমানের সন্ধান পায়নি।বেইজিং যাওয়ার পথে যে স্থান থেকে বিমানটি রেডার স্কিনের বাইরে চলে গিয়েছিল এখনকার সন্দেহজনক এলাকাটি তার হাজার মাইল পশ্চিমে। মালয়েশিয়া ইতোমধ্যেই ভারতের সেনা বাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে। অনুরোধ পেয়ে ভারতের কোস্টগার্ডের বিমানগুলোও তল্লাশিতে অংশ নেয়।৪২টি জাহাজ ও ৩৯টি বিমান নিয়ে চীন-যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশিদেশগুলো ইতোমধ্যেই তল্লাশি তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে পাঁচদিন পরেও কোনো ভালো খবর পাননি নিখোঁজ ২৩৯ আরোহীর স্বজনরা।তথ্যেও বিভ্রান্তিসর্বশেষ বিমানটি মালাক্কা প্রণালীর দিকে গিয়েছিল বলে তথ্য দিয়ে পরে তা আবার নাকচ করেছে মালয়শিয়া। এজন্য বাড়তি সমালোচনার মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।

আগের দিন মালাক্কা প্রণালীতে এমএইচ৩৭০ ফ্লাইটটি সনাক্ত করার তথ্য দেয়া হলেও বুধবার সকালে বিমান বাহিনীর প্রধান তা নাকচ করেন।

বিমানটির গতিপথের সন্ধান মিলল?