মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় ২৫ বছর, অতঃপর মুক্তি
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি মৃত্যুর জন্য ২৫ বছরেরও বেশি সময় অপেক্ষার পর কারাগার থেকে তার মুক্তি মিলেছে। জানা গেছে, যে অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
১৯৮৩ সালে এক জুয়েলারি দোকানদারকে খুন করার দায়ে গ্লেন ফোর্ড নামের ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল বলে বুধবার প্রকাশিত এক খবরে জানিয়েছে বিবিসি।১৯৮৮ সালের অগাস্টে ফোর্ডের মৃত্যুদণ্ডের রায় হয়। কিন্তু তিনি কখনোই খুনের দায় স্বীকার করেননি।নিহত ৫৬ বছর বয়সী জুয়েলারি দোকানদার ইসাডোর রোজম্যানের দোকানে মাঝে মাঝে কাজ করতেন। রোজম্যানকে খুন করার দায়ে ফোর্ডকে দোষি সব্যস্ত করা হয়েছিল।যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সময় মৃত্যুদণ্ডের জন্য কারাগারে অপেক্ষার পর বেকসুর খালাস পাওয়া অন্যতম ব্যক্তি ফোর্ড।লুইজিয়ানার উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত কারাগার অ্যাঙ্গোলা থেকে মুক্তি পাওয়ার পর তার কেমন লাগছে, এমন প্রশ্নে বর্তমানে ৬৪ বছর বয়সী ফোর্ড বলেন, “আমার মন সবদিকে ছুটে যেতে চাচ্ছে, আমার ভাল লাগছে।”দীর্ঘ প্রায় ৩০ বছর কারাবন্দি থাকার কারণে তার কিছুটা খারাপ লাগছে বলেও জানান তিনি। তিনি বলেন, “এমন কিছুর জন্য যা আমি করিনি।”“আমার জীবন থেকে ত্রিশটি বছর হারিয়ে গেছে, শুধু তাই নয়। আমি আমার ৩৫, ৩৮ বা ৪০ বছর বয়সে ফেরত গিয়ে ওই বয়সে যা করতে পারতাম তা আর করতে পারবো না। আমি যখন যাই আমার ছেলেটি বাচ্চা ছিল, আর এখন ওর নিজেরই বাচ্চাকাচ্চা আছে।”ফোর্ডের আইনজীবীরা জানিয়েছেন, রোজম্যানের খুনের সময় তিনি উপস্থিত ছিলেন না আর এর সঙ্গে জড়িতও ছিলেন না বলে দাবী করে আসছিলেন ফোর্ড।সম্প্রতি তার দাবীর পক্ষে পাওয়া একটি তথ্যের সূত্র ধরে অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়ে তার মৃত্যুদণ্ড বাতিল করে লুইসিয়ানা রাজ্যের জেলা বিচারপতি রামোনা ইমানুয়েল।
