২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা পাল্টাতে চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী জাতীয় পতাকা পাল্টাতে চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। পতাকা পাল্টানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গণভোট গ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 12:26 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, কি ঘোষণা করেছেন আগামী তিন বছরের মধ্যে গণভোটটি অনুষ্ঠিত হবে।নিউজিল্যান্ডের বর্তমান পতাকায় দক্ষিণ গোলার্ধের একটি তারামণ্ডলীর সঙ্গে এক কোনায় ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাকের নকশা খোদিত আছে। ইউনিয়ন জ্যাক যুক্তরাজ্যের জাতীয় পতাকা।প্রধানমন্ত্রী কি বলেছেন, নিউজিল্যান্ডের জাতীয় পতাকা একটি ঐতিহাসিক সময়কে তুলে ধরে যার থেকে নিউজিল্যান্ড অনেক দূরে সরে এসেছে।দেশটির ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, “আমার বিশ্বাস, নিউজিল্যান্ডের পতাকায় যে নকশা আছে তা উপনিবেশ ও উপনিবেশ-পরবর্তী সময়কে তুলে ধরে, যে সময়টি পার হয়ে গেছে।”“আমরা আর যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীনে না থাকলেও আমাদের পতাকায় ইউনিয়ন জ্যাকের প্রাধান্য রয়ে গেছে।”“একটি নতুন পতাকা গ্রহণের মাধ্যমে স্বাধীন দেশে হিসেবে আধুনিক নিউজিল্যান্ডের বিবর্তনকে আমরা আরেক ধাপ এগিয়ে নিতে পারি, এ প্রস্তাব পেশ করছি আমি,” বলেন তিনি।দেশটির নতুন জাতীয় পতাকা হিসেবে তিনি কালো রঙয়ের পশ্চাৎপটে রূপালি রঙয়ের ফার্ন পাতার নকশা প্রস্তাব করেন যা ইতোমধ্যে দেশটির ক্রিয়াবিদদের মাধ্যমে বিশ্ব পরিচিতি পেয়েছে। ‘ব্ল্যাক ক্যাপ’ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের ক্রিকেট দলও এই নকশা খোদিত টুপি ব্যবহার করে।কি বলেন, “রূপালি ফার্ন ও কালো পশ্চাৎপট নিউজিল্যান্ডের একটি নিজস্ব ও অনন্য পরিচয়।”তবে গণভোটে বর্তমান পতাকার প্রতি সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন প্রকাশ পেলে তাও মেনে নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন কি।