২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীন জীবনের খোঁজে’ চোরাই পাসপোর্ট?

মালয়শিয়ার নিখোঁজ বিমানটিতে চোরাই পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা দুই যাত্রীকে ইরানি নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। তাদের সন্ত্রাসী হিসেবে মনে করছে না ইন্টারপোল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 09:53 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বুধবার ইন্টারপোলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।ইন্টারপোলের পক্ষ থেকে বলা হয়েছে, “তারা সম্ভবত সন্ত্রাসী না।”চোরাই পাসপোর্ট ব্যবহারকারী ওই দুজনের মধ্যে একজন “অপেক্ষাকৃত উন্নত জীবনের” খোঁজে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।ওই দুজনের মধ্যে একজনের নাম পুরিয়া নুর মোহাম্মদ মেহেরদাদ বলে মঙ্গলবার জানিয়েছে মালয়শীয় পুলিশ।পুলিশ বলেছে, ১৯ বছর বয়সী মেহেরদাদ কোনো সন্ত্রাসী ধারার সঙ্গে জড়িত নয় এবং সে জার্মানি যাওয়ার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।মেহেরদাদের সঙ্গে থাকা চোরাই পাসপোর্ট ব্যবহার করা অপরজনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।কুয়ালালামপুর থেকে এক ইরানি তরুণ বিবিসিকে জানিয়েছেন, মালয়শীয় বিমানটি ধরার আগে চোরাই পাসপোর্ট ব্যবহার করা দুজনই তার সঙ্গে ছিলেন। তারা ইউরোপে স্থায়ী হওয়ার আশা করছিল বলে জানিয়েছেন তিনি।শনিবার দিনের প্রথম প্রহর রাত ১২টা ৪০ মিনিটে মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল নিখোঁজ বিমানটি। কিন্তু উড্ডয়নের ঘন্টাখানেক পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমানটি হারিযে যায় ।বিমানটির ২৩৯ আরোহীর মধ্যে ১২ জন ক্রু, বাকিরা ১৪টি দেশের নাগরিক। এদের মধ্যে অন্তত ১৫২ জন চীনের, ৩৮ জন মালয়েশিয়ার, ৭ জন ইন্দোনেশিয়ার, ৬ জন অস্ট্রেলিয়ার, ৫ জন ভারতের, ৪ জন ফ্রান্সের এবং ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।বিমানটির খোঁজে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের ৪০টি জাহাজ এবং ৩৪টি বিমান তৎপর রয়েছে।