২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাবমেরিন ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১

ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্রে নিউক্লিয়ার সাবমেরিন নির্মাণকালে এক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। চলতি মাসে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত তৃতীয় দুর্ঘটনার ঘটনা এটি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 12:52 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।দুর্ঘটনাটি সাবমেরিনের বাইরে ঘটেছে। সাবমেরিনের জন্য তৈরি করা একটি প্রেশার ট্যাংক পরীক্ষার সময় ঘটনাটি ঘটে।বিবৃতিতে বলা হয়, “সাবমেরিনটি নিরাপদে আছে। দুর্ঘটনায় প্রকল্পটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।”শুক্রবার মুম্বাইয়ের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডে অপর এক দুর্ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছিলেন। তার একদিন পরই বিশাখাপত্তমে এ ঘটনা ঘটলো।মুম্বাইয়ে নতুন তৈরি করা একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ পরীক্ষা করে দেখার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস লিক করে ওই নৌ কর্মকর্তা নিহত হন।মাত্র দুই সপ্তাহ আগে এক সাবমেরিনে আগুন লেগে দুজন নিহত হন। এর আগে গত অগাস্টে মুম্বাই বন্দরে একটি সাবমেরিনে বিস্ফোরণ ঘটে সেটি ডুবে গেলে কর্মকর্তা ও নাবিকসহ ১৮ আরোহীর সবাই নিহত হন।আগুন লাগার ঘটনায় হতাহতের পর ‘নৈতিক দায়িত্ব’ স্বীকার করে পদত্যাগ করেছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ডিকে যোশি।