২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে চীনের হুঁশিয়ারি

কোরীয় উপদ্বীপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যুদ্ধে না জড়াতে মিত্র দেশ উত্তর কোরিয়াকে সতর্ক করেছে চীন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 02:15 AM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “চীনের দোরগোড়ায় কোরীয় উপদ্বীপের অবস্থান। তাই ওই অঞ্চল নিয়ে আমাদের একটি রেড লাইন রয়েছে। আর তা হচ্ছে-ওই অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীলতা বা যুদ্ধ আমরা বরদাশত করবে না।”

উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ কূটনীতিক ও অর্থনৈতিক মিত্র চীন। পিয়ংইয়ং তিনটি পারমাণু পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেও কোনো উচ্চবাচ্য করেনি বেইজিং।

একমাত্র পরমাণু নিরস্ত্রীকরণের মাধ্যমেই কোরীয় উপদ্বীপে ‘প্রকৃত ও স্থায়ী’ শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রী।

গত মাসে চীন সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেন তিনি।