২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের ৫ বছরের জেল

মালয়েশিয়ার আদালত বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের মুক্তির রায় খারিজ করে সমকামিতার অভিযোগে তাকে ৫ বছরের জেল দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

আপিল কোর্টে তিন বিচারক সর্বসম্মতিক্রমে ভোটের মধ্য দিয়ে দু’বছর আগে আনোয়ারের মুক্তির রায় উল্টে দিয়ে তড়িঘড়ি এক রায়ে তাকে এ দণ্ড দিলেন।আনোয়ারের সমর্থকরাসহ আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেয়ার চেষ্টা বলে সমালোচনা করেছে।২০১৩ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার শক্তিশালী নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছিলেন।মালয়েশিয়ায় সমকাম অবৈধ হলেও এ পর্যন্ত বিচার হয়েছে খুব কম মানুষেরই।আনোয়ার বরাবরই তার বিরুদ্ধে সমকামের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।মালয়েশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার এর আগে সমকামিতা এবং দুর্নীতির অভিযোগে ৬ বছরের কারাদণ্ড পান।২০০৮ সালে এক পুরুষ সহকর্মীর সঙ্গে সমকামিতার অভিযোগে অভিযুক্ত হন তিনি। তবে প্রমাণের অভাবে ২০১২ সালে হাই কোর্ট তাকে এ অভিযোগ থেকে মুক্তি দেয়।এরপরই সরকারপক্ষ তার মুক্তির রায়ের বিরুদ্ধে আপিল করে। এ রায়ই বাতিল করে শুক্রবার ফের তাকে কারাদণ্ড দিল আদালত।তবে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকায় আপাতত আনোয়ার জামিনে মুক্ত থাকতে পারবেন।কিন্তু আদালতের রায়ের ফলে এ মাসে সেলানগর রাজ্যে গুরুত্বপূর্ণ উপনির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হয়ে পড়বে বলে জানাচ্ছেন সংবাদদাতারা।তারা বলছেন, মালয়েশিয়ার ক্ষমতাসীন দল আনোয়ারকে ঘোর প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখে।