২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ১১টি পিস্তলসহ পাকিস্তান ফেরত ৬ জন আটক

পাকিস্তান ফেরত দুই নারীসহ ৬ ভারতীয়কে ১১টি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ভারতের শুল্ক কর্মকর্তারা। সমঝোতা এক্সপ্রেস ট্রেনে তারা পাকিস্তান থেকে নিজ দেশে ফিরছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 11:07 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার পাঞ্জাবের আত্তারি রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।গ্রেপ্তারকৃতরা সবাই ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরের বাসিন্দা বলে জানিয়েছেন কর্মকর্তারা।তাদের কাছ থেকে ১১টি পিস্তল উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।একটি মাংস কাটার মেশিনে পিস্তলগুলো লুকিয়ে রাখা হয়েছিল, সঙ্গে পিস্তলের ২২টি ম্যাগজিনও ছিল।পাকিস্তানে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন আটককৃতরা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।