সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ক্যাফেতে সমবেত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে হামলাস্থলটিও।
আল শাবাব জঙ্গি গোষ্ঠী বৃহস্পতিবারের এ হামলার দায় স্বীকার করেছে।আল শাবাবের সামরিক অভিযান পরিচালনা দলের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, “মোগাদিসুতে আজকের হামলা আমাদের অভিযানেরই অংশ এবং আমরা এরকম হামলা চালিয়ে যাব”।চায়ের দোকানে বসে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে এবং এতে ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।তবে পুলিশ বলেছে হামলায় দোকানেই নিহত হয়েছে অন্তত ১০ জন। দোকানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
