জাকারবার্গের ব্যঙ্গচিত্র এঁকে ক্ষমা প্রার্থনা!
ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ব্যঙ্গচিত্র এঁকে ক্ষমা চাইলেন জার্মানির একজন কার্টুনিস্ট।
এটি অপরাধ হয়েছে বিবেচনা করে তিনি ক্ষমা চেয়েছেন বলে বিবিসি জানিয়েছে।আংটাসদৃশ নাকজুড়ে দিয়ে জাকারবার্গকে অক্টোপাসরূপে অংকন করেন ওই কার্টুনিস্ট।ইহুদি গোষ্ঠী অভিযোগ করেছে, এই ব্যঙ্গচিত্র নাজিদের প্রপাগান্ডার মতোই।কার্টুনিস্ট বুখাড মোয়া জানান, তার উদ্দেশ্য ছিল ফেইসবুক তার প্রতিপক্ষ হোয়াটসঅ্যাপকে গ্রাস করছে এই বিষয়টি প্রকাশ করা।শুক্রবার এই ব্যঙ্গচিত্রটি দৈনিক সংবাদপত্র সদুতসা সাইটো-তে প্রথম সংস্করণে প্রকাশিত হয়। পরবর্তী সংস্করণে দেখা যায় ব্যঙ্গচিত্রটিতে জাকারবার্গের চেহারা সরিয়ে দিয়ে স্থানটি শূন্য রাখা হয়েছে।
বুখাড মোয়া এক ইমেইলবার্তায় বলেন, “এই ভুল বোঝাবুঝির জন্য এবং কোন পাঠকের অনুভূতিতে যদি আঘাত লেগে থাকে তবে তারজন্য আমি সত্যিই ভীষণ দুঃখিত।”
“ইহুদি ও জাতিগত বিদ্বেষমূলক মতাদর্শ সম্পূর্ণই আমার অবস্থানের বিরোধী।”
এরআগেও এই সংবাদপত্রটি ইহুদিবিদ্বেষমূলক অবস্থানের কারণে সমালোচিত হয়েছে। ২০১৩ সালের জুলাইয়ে এ ধরণের বিদ্বেষমূলক চিত্রকর্ম প্রকাশ করে পরবর্তী সময়ে ক্ষমাও চেয়েছে।
