২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি না ঠেকালে ভেঙে পড়বে ভারত: কেজরিওয়াল

রাজনৈতিক ব্যবস্থায় সীমাহীন দুর্নীতি সামাল দেয়া না গেলে ভারতের রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির রাজনীতিতে উঠে আসা নতুন দল আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 09:39 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সম্প্রতি বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, “দুর্নীতি দমন করতে না পারলে দেশ টিকিয়ে রাখা যাবে না এবং কোটি কোটি ভারতীয় গরিব ও অশিক্ষিত থেকে যাবে”।“ভারতীয়রা প্রথম শ্রেণির নাগরিক হয়েও তৃতীয় শ্রেণির সরকার ব্যবস্থাপনায় শাসিত হচ্ছে। আপনি যদি ভারতের বাইরে যান, আমেরিকা, যুক্তরাজ্যে যান, দেখবেন ভারতীয়রা নিজ নিজ ক্ষেত্রে ব্যাপক সাফল্য (সাইনিং) দেখাচ্ছে। কিন্তু তাদের নিজ দেশে তাদেরকে প্রস্ফুটিত হতে দেয়া হচ্ছে না।”কেজরিওয়াল আরো বলেন, “আমার লক্ষ্য হচ্ছে সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানো যাতে করে তা ভারতের অগ্রগতিতে ভূমিকা রাখে।”দুর্নীতি বিরোধী স্লোগান নিয়ে ভারতের রাজনীতিতে অবির্ভূত হওয়া কেজরিওয়াল সাক্ষাৎকারে সাম্প্রদায়িক সহিংসতা নিয়েও কথা বলেন। এর জন্য প্রধানত রাজনীতিবিদদের দায়ী করেন তিনি।রাজনীতিতে নামার এক বছরের মাথায় ভারতের মূলকেন্দ্র দিল্লির বিধান সভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।অবশ্য সরকার গঠনের ৪৯ দিনের মাথায় নানান বিশৃঙ্খলা আর প্রশাসনের বিভিন্ন অঙ্গের সঙ্গে টানাপোড়েনের পর সরকার থেকে সরে দাঁড়াতে হয় কেজরিওয়ালকে।তবে ভারতের আগামী লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিবিসি’কে জানান কেজরিওয়াল।তিনি আরো বলেন, ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে তার জন্য মূলত রাজনীতিবিদরাই দায়ী।কেজরিওয়ালের ভাষায়, তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে চান না, তবে ভারতের বিভিন্ন প্রথাকে ভেঙে সাজাতে তিনি এক ধরনের ‘নৈরাজ্যবাদী’ হিসেবে তার রাজনৈতিক আন্দোলন চালাতে চান।