২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের জলসীমায় উত্তর কোরিয়ার জাহাজ

উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ কয়েকবার দক্ষিণ কোরিয়ার জলসীমা লঙ্ঘন করেছে বলে সিউলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বিবিসি’র খবরে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরুর দিনই উত্তরের জাহাজটি দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি দ্বীপের কাছে অবস্থান নেয়।এজন্য দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বেশ কয়েকবার সতর্কবার্তাও দেয়া হয়।প্রতিবছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত বার্ষিক সামরিক মহড়া অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে মহড়াকে উত্তেজনাকর দাবি করে পিয়ংইয়ং এর পক্ষ থেকে বার বার তা বাতিলের দাবি তোলা হয়েছে।দক্ষিণ কেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উত্তর কোরিয়া দুই দেশের যৌথ সমীনা অতিক্রম করেছে।অন্তত ১০ বার সতর্ক করার পর তারা ফিরে গেছে।জাহাজটি দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে ২৩ কিলোমিটার ঢুকে বেইংনিয়ং দ্বীপের কাছে চলে গিয়েছিল।২০১০ সালে ওই দ্বীপের কাছেই দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ডুবিতে ৪৬ নাবিকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার জন্য দেশটি উত্তর কোরিয়াকে দায়ী করলেও পিয়ংইয়ং তা অস্বীকার করে।ওদিকে, মঙ্গলবার দুই কোরিয়ার মধ্যে বিরল পারিবারিক পুনর্মিলনীর শেষ দিন ছিল।মহড়ার কারণে পুনর্মিলনী ভেস্তে যেতে পারে বলে পিয়ংইয়ং বার বার হুমকি দিলেও শেষ পর্যন্ত স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে অর্ধশতাব্দী আগে কোরিয়া যুদ্ধের কারণে বিভক্ত হয়ে পড়া সাধারণ নাগরিকরা।