২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় স্কুলে জঙ্গি হামলায় নিহত ২৯

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বন্দুকধারীরা একটি বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:39 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

গোলযোগপূর্ণ ইয়োবে রাজ্যে মঙ্গলবার এ হামলা হয়। জঙ্গিরা স্কুলটি জ্বালিয়ে দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে।তবে আগুনে পুড়েই বেশির ভাগ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও সামরিক সূত্র।নাইজেরিয়ায় বিভিন্ন স্কুলে এর আগেও হামলা চালিয়েছে বোকো হারাম। গত সপ্তাহে দু’টো হামলায় বহু মানুষ নিহত হয়েছে।আরেকটি ঘটনায় জঙ্গিরা পুরো গ্রামটাই ধ্বংস করে ফেলে এবং আতঙ্কে পালাতে থাকা লোকজনকে গুলি করে।