স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইরান
ইরান অত্যাধুনিক স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন।
ব্যালিস্টিক এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি নতুন ধরনের সাঁজোয়াযানও উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফারস।স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ফলে নৌ ও স্থলযুদ্ধে বিভিন্ন লক্ষ্যে ইরানের সঠিকভাবে হামলা চালানোর সক্ষমতা অনেক বাড়বে। একইসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি শক্তিশালী হবে।ইরানের প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি এবং অন্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।এ ক্ষেপণাস্ত্র তৈরিতে সফল হওয়ায় ইরান এখন হাতে গোণা কয়েকটি দেশের তালিকায় স্থান করে নিল যারা কৌশলগত অস্ত্রের ক্ষেত্রে এ প্রযুক্তির অধিকারী।
