জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ সন্ত্রাসী নিহত
ভারতের জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।
জেলার দার্দপোরার কাছাকাছি গ্রামের একটি বনে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর বনের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি ছোঁড়ে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। এতে সাত সন্ত্রাসী নিহত হয়।বনটিকে ঘিরে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে আরো অনেক সন্ত্রাসী ভেতরে আত্মগোপন করে রয়েছে।
