২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিমান হামলায় নিহত ২৬

সিরিয়াজুড়ে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরগুলোতে বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 01:14 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় গোলা এবং বিমান হামলা বন্ধের দাবি সম্বলিত প্রস্তাবনা পাসের দুদিন পরই এ হামলা হল।গত মাসে জেনেভায় শান্তি আলোচনা শুরুর পরও সিরিয়ায় সংঘাত বাড়ছে।দামেস্কের পূর্ব উপকণ্ঠে আল-নেসাবিয়েহ শহরে সরকারি বাহিনীর সোমবারের বিমান হামলায় নিহতদের মধ্যে ২ নারী ও ১০ শিশু রয়েছে।নেসাবিয়েহ এলাকায় দুটি বিমান হামলা হয়েছে। ধ্বংসস্তুপ থেকে এক নারী ও তার দুই সন্তানের মৃতদেহ বের করার সময় আরেকটি বিমান হামলায় আরো ৯ জন নিহত হয়েছে বলে জানান ওই এলাকার এক আন্দোলনকর্মী।হোমস শহরে খ্রিস্টান অধুষ্যিত একটি এলাকার কাছাকাছি একটি সুন্নি শহর আল হোসন এ বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে ৬ জন নিহত হয়।সিরিয়ার তালবিসে শহরে প্রধান উত্তর-দক্ষিণ মহাসড়কে বিমান হামলায় নিহত হয়েছে ৪ শিশু। সোমবার আল্প্পোতেও ব্যারেল বোমা হামলায় ৪ শিশু নিহত হয়।