সিরিয়ায় ত্রাণ সরবরাহে জাতিসংঘ প্রস্তাব পাস
তিন বছর ধরে গৃহযুদ্ধের বিপর্যয়ের মধ্যে থাকা সিরিয়ায় আরো বেশি ত্রাণ সরবরাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে প্রস্তাবনা পাস হয়েছে।
ইতোপূর্বে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে ওঠা তিনটি প্রস্তাবে ভেটো দিলেও শনিবারের প্রস্তাবটিতে দেশদুটির অবস্থান ছিল ব্যতিক্রম।প্রস্তাবনা লঙ্ঘিত হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুমকি দেয়া হয়েছে।সিরিয়ায় তিন বছরের গৃহযুদ্ধ বন্ধের জন্য এর আগেও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে তিনবার প্রস্তাব উঠেছিল। তবে চীনের সমর্থনে রাশিয়া তার মিত্র আসাদের পক্ষ নিয়ে বার বার তাতে ভেটো দেয়।অস্ট্রেলিয়া, জর্ডান ও লুক্সেমবার্গ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মেম্বার কাউন্সিলের ফেব্রুয়ারির প্রেসিডেন্ট জাতিসংঘে লিথুনিয়ার রাষ্ট্রদূত রেইমন্ড মারমুকেইট ওই প্রস্তাব পাসকে সিরিয়ার জনগণের জন্য ‘আশান্বিত হওয়ার মুহূর্ত’ বলে অভিহিত করেছে।ভোটের পর জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুর্কিন নিরাপত্তা পরিষদে বলেন, “এ ধরনের উদ্যোগে মস্কোর সমর্থন রয়েছে। কারণ অনেক রাশিয়ানের মনেও এধনের চিন্তা জেগেছে। এছাড়া, প্রস্তাবটি বেশ ভারসাম্যপূর্ণভাবেই প্রণয়ন করা হয়েছে।”জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েই বলেন, সিরিয়ায় মানবিক বিপর্যয় নিয়ে তার দেশ গভীরভাবে চিন্তিত। সিরিয়ার সবপক্ষকে আমরা এই প্রস্তাবের যথাযথ প্রয়োগের আহ্বান জানাচ্ছি।যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, গত তিন বছরে আমরা যা পেরেছি এ প্রস্তাবটি তার চেয়েও অনেক বেশিকিছু। তবে প্রস্তাব পাস এক ধরনের প্রতিশ্রুতি মাত্র। এই প্রয়োগই বড় কথা এবং আমরা এখন থেকেই তা করার জন্য সক্রিয়।
