২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বোমা হামলায় শিশু নিহত, আহত ২৪

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যস্ত বাজার এলাকায় বোমা বিস্ফোরণে এক বালক নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের সমর্থকরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার অঙ্গীকার করার কয়েকঘন্টা পর বোমা হামলার ঘটনা ঘটে।বিশালাকার সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলের কাছের রাস্তায় রোববারের এ বোমা হামলায় তিন শিশু মারাত্মকভাবে মাথায় আঘাত পায়। ব্যাংকক হাসপাতাল তদারককারী এরওয়ান মেডিক্যাল সেন্টার একজন নিহত হওয়ার কথা জানিয়েছে।ব্যাংককে রামাথিবডি হাসপাতালের জরুরি বিভাগের এক নার্স জানান, “১২ বছরের একটি বালক আহত হয়ে মারা গেছে। আরেক শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তৃতীয় আরেক শিশু জরুরি ইউনিটে রয়েছে”।সরকারপন্থি ‘ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্র্যাসি এগেইন্সট ডিক্টেটরশিপ’ (ইউডিডি) সরকার-বিরোধী নেতা সুদেপ থাকসুবানের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করায় সরকারপক্ষ ও বিরোধীপক্ষের মধ্যে সংঘাতের পট প্রস্তুত হয়েছে।ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির ঊর্ধ্বতন সদস্য ইউডিডি নেতা জাতুপর্ন প্রমপান বলেন, “এই লড়াই অন্য যে কোনো লড়াইয়ের চেয়ে কঠিন হবে”।