২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৩

রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ার আলতাই অঞ্চলে এক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। গ্যাস বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 03:21 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার সকালে আলতাইয়ের বিস্ক শহরের একটি বিপণীবিতানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ। বিস্ফোরণে নিহত তিনজনই নারী।দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে ২০১৪ শীতকালীন অলিম্পিক চলাকালীন কোনো ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে অত্যন্ত সতর্ক আছে রুশ কর্তৃপক্ষ। রোববার এই আয়োজন শেষ হওয়ার কথা।বিস্কের বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক প্রতিবেদনগুলোতে কোনো কারণ উল্লেখ না থাকায় এটি বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ে। শহরটি সোচি থেকে ২ হাজার ৫শ’ কিলোমিটার পূবে অবস্থিত।সোচি অলিম্পিক চলাকালীন হামলার হুমকি দিয়েছিল শহরটির নিকটবর্তী ককেশাস অঞ্চলের জঙ্গিরা। অলিম্পিকের কয়েকদিন আগে ২৯ ও ৩০ ডিসেম্বরে জঙ্গিদের এক আত্মঘাতী বোমা হামলায় দক্ষিণের শহর ভলগোগ্রাদে ৩৪ জন নিহত হয়।তবে রুশ তদন্তকারীরা বিস্ফোরণটির সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত বা সন্দেহ প্রকাশ করেননি।রুশ ফেডারেল তদন্তকারী কমিটি বলেছে, “প্রাথমিক তথ্যে, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস বিস্ফোরণই এ ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।”বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কমিটি।