লিবিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১
১১ ক্রু ও যাত্রী বহনকারী লিবিয়ার একটি সামরিক বিমান ইঞ্জিন বিকল হয়ে তিউনিসিয়ার রাজধানীর কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিউনিসিয়ার কর্মকর্তারা।
তিউনিসের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রোম্বালিয়ার কাছে কৃষিজমিতে অবতরণ করার চেষ্টার সময় এন্টোনোভ বিমানটি বিধ্বস্ত হয়।উদ্ধারকর্মীরা জানিয়েছে, বিমানটিতে তিন ডাক্তার, দুই রোগী এবং ৬ ক্রু ছিল। লিবিয়রা প্রায়ই চিকিৎসার জন্য তিউনিসিয়ায় যায়।দুর্ঘটনায় পুরো বিমানটি জ্বলে গেছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে পোড়া মৃতদেহ উদ্ধার করেছে।উত্তর আফ্রিকায় দু’সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় সামরিক বিমান দুর্ঘটনা। এর আগে ১১ ফেব্রুয়ারিতে একটি আলজেরীয় সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হয়।
