বাঘের খাদ্য হওয়া হলো না তার!
হতাশা থেকে মানুষ কতকিছুই না করে। এই পরিস্থিতিতে পতিত মানুষ কখনো কখনো হয়ে ওঠে আত্মঘাতী। এমনই এক হতাশাগ্রস্ত তরুণ চেয়েছিলেন বাঘের খাদ্য হতে। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি।
এনডিটিভি বলছে, চীনের এক হতাশাগ্রস্ত তরুণ এক জোড়া রয়েল বেঙ্গল টাইগারের খাবারে পরিণত হওয়ার জন্য বাঘের খাঁচায় ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বেরসিক (!) বাঘ দুটি তাকে খামচে ধরেও টেনে নেয়ার এক পর্যায়ে ছেড়ে দেয়! আর বেঁচে যায় তরুণটি।চীনের পত্রিকা দ্য চেংদু বিজনেস ডেইলি মঙ্গলবার এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করে।পত্রিকাটি জানায়, ২৭ বছর বয়সী ইয়াং জিনহাই দেশটির দক্ষিণপশ্চিমের প্রদেশ সিচুয়ানের চেংদু চিড়িয়াখায় রোববার এই কাণ্ড ঘটান। তিনি একটি গাছে চড়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে বাঘের খাঁচায় প্রবেশের চেষ্টা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, “বাঘগুলোকে তাকে খেতে প্রলুব্ধ করার জন্য প্রায় ২০ মিনিট ধরে ওই তরুণ খাঁচার কাছে বিপজ্জনক এলাকায় ঘোরাফেরা করছিলেন।“ইয়াং জিনহাই বর্তমানে বেকার এবং মানসিক অসুস্থতায় ভুগছেন বলে জানান তার ভাই।ঘটনার পর পত্রিকাটিকে ইয়াং বলেন, “আমি তাদের আমাকে কামড়ানো এবং আমার মাংসকে তাদের খাবারে পরিণত করার জন্য আহ্বান জানিয়েছিলাম। এ কারণে আমি তাদের বাধা দেইনি।“এক পর্যায়ে বাঘেরা তার ঘাড়ের পেছনে খামচে ধরে তাকে খাঁচার ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই তাকে ছেড়ে দেয়।এই দৃশ্য দেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘ দুটোকে অচেতন করার ইনজেকশন দিয়ে ইয়াংকে উদ্ধার করে। তার শরীরের ১৬ জায়গায় ছোট আঘাত লেগেছে।
