২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে নিহতের সংখ্যা বেড়ে ৭৫

দুই দিনের সহিংসতায় ইউক্রেইনে পুলিশ ও সরকারবিরোধীদের বন্দুক লড়াইয়ে নিহতের সংখ্যা ৭৫ -এ এসে দাঁড়িয়েছে। অপরদিকে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 12:41 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার তিন ঘণ্টার এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বর ফের দখলে নেয় বিক্ষোভকারীরা।এ সময় হতাহত ২০ জনেরও বেশি বেসামরিক মানুষের দেহ বিভিন্ন জায়গায় পড়ে ছিল।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৭৫ জন নিহত হয়েছেন।এতে শুধু বৃহস্পতিবারই ৪৭ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।২২ বছর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আভির্ভূত হওয়ার পর এটিই দেশটিতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।ওইদিন রাতে, সহিংসতা বন্ধ করে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে, সংষর্ঘস্থল স্বাধীনতা চত্বর থেকে অল্প দূরে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের সঙ্গে বৈঠকরত ছিলেন ইইউ প্রতিনিধিরা।ইইউ কর্মকর্তারা বলেছেন, জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের প্রতিনিধি মন্ত্রীরা ইয়ানুকোভিচ ও তার বিরোধীদের সঙ্গে “কঠিন আলোচনার এক রাত” পার করেছেন।একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে আগাম নির্বাচন দেয়ার মধ্য দিয়ে দেশটিতে শান্তি আসতে পারে বলে মনে করছেন ইইউ’র প্রতিনিধিরা। তারা এ সম্পর্কিত একটি পরিকল্পনা নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।কিয়েভে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোর্স্কি সঙ্গে থাকা মুখপাত্র মারসিন ওজসিচওস্কি ট্যুইটারে বলেছেন, “ইয়ানুকোভিচের সঙ্গে পোলিশ, জার্মান ও ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক এখনো চলছে। বৈঠকে বিরোধীদলীয় নেতা, পার্লামেন্টের স্পিকার ও বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য উপস্থিত আছেন।”আলোচনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেছেন ইইউ’র প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।“এখনও পর্যন্ত কোনো সমঝোতা হয়নি, মধ্যস্থতার বিষয়টি বেশ কঠিন, তবে আমরা একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”ইইউ’র এই তিনমন্ত্রী একটি সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার পর্যন্ত কিয়েভে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেইন সরকার ও বিরোধীদলের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করে আসছেন।এ বিষয়ে ফ্যাবিয়াস বলেছেন, “নতুন একটি সরকার প্রতিষ্ঠা কীভাবে করা যায়, নতুন একটি নির্বাচন ও সহিংসতা কীভাবে থামানো যায়, তা নিয়ে সম্ভাব্য সব পথই আমাদের খুঁজে বের করতে হবে, কিন্তু এ বিষয়ে এখনও কোনো সমাধান বের করা যায়নি।”ওদিকে, বৃহস্পতিবার ইয়ানুকোভিচকে ফোন করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বেসামরিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য যে সব ইউক্রেইনীয় কর্মকর্তা দায়ী, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।এর আগে ইইউ’ও একই ধরনের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল।২০১৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইইউ’র সঙ্গে প্রস্তাবিত একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাতিল করে এর পরিবর্তে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

ইউক্রেইনে নিহত ৬৭, ইইউ নিষেধাজ্ঞা