২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার বিরল পারিবারিক পুনর্মিলনী

যুদ্ধের মধ্য দিয়ে বিভক্ত হয়ে পড়া উত্তর ও দক্ষিণ কোরিয়ায় বসবাসরত স্বজনদের মধ্যে দীর্ঘদিন পর বিরল পুনর্মিলন ঘটেছে।

নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 08:07 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বিবিসি জানায়, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কুমগং অবকাশ কেন্দ্রে শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে মুখ দেখাদেখি হয়। তারা এক সঙ্গে বসে দুপুরের খাবারও খান।সম্প্রতি উত্তর কোরিয়ার সমঝোতার উদ্যোগের ফলেই এ পুনর্মিলনী সম্ভব হল। যদিও শত্রুভাবাপন্ন দুই দেশের মধ্যে বার বার উত্তেজনা সৃষ্টির কারণে এর সফলতা নিয়ে বিশ্লেষকদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল।এর আগে গত সেপ্টেম্বরে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলেও ‘দক্ষিণ কোরিয়া বৈরী আচরণ করছে’ অভিযোগ তুলে পিয়ংইয়ং ওই উদ্যোগ থেকে সরে আসে।তবে এবারের পুনর্মিলনী ২০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।১৯৫০ সালে তিন বছরব্যাপী যুদ্ধের পর দুই কোরিয়া বিভক্ত হওয়ায় হাজার হাজার পরিবারের সদস্য দুই দেশে আলাদা হয়ে যায়। দু’দেশে অবস্থানের কারণে আত্মীয় হলেও তাদের সাক্ষাৎ হয়ে যায় বিরল।রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে সীমান্তের দু’পাশে বাস করা স্বজনদের মধ্যে যোগাযোগের সুযোগ খুবই কম। নাগরিকদের মধ্যে ফোন, চিঠিপত্র বিনিময়, ইমেইল করাসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সরকার।ওদিকে, সোমবার থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। যা বন্ধ করার জন্য বার বার সিউলের কাছে দাবি জানিয়ে আসছে উত্তর কোরিয়া।আবেগময় মুহূর্তপ্রথম দিনে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ৮২ জন প্রবীণ তাদের ৫৮ জন পারিবারিক সদস্যসহ বাসযোগে উত্তর কোরিয়ায় যায়। আর উত্তর কোরিয়া থেকে ১৮০ জন নাগরিক ওই বৈঠকে হাজির হন।বার্ধক্যজনিত কারণে এদের মধ্যে ১০ জনেরও বেশি কোরীয়কে হুইল চেয়ারে চড়ে পুনর্মিলনী স্থলে যেতে দেখা গেছে। এমনকি এমন দুইজনও সেদিন স্বজনদের সাক্ষাতে যাওয়ার সুযোগ পেয়েছেন যাদেরকে অ্যাম্বুলেন্সে করে কুমগং অবকাশ কেন্দ্রে নিতে হয়েছিল।জীবনের শেষ প্রান্তে এসে স্বজনদের কাংঙ্খিত সাক্ষাত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে।দক্ষিণ কোরিয়ার বাসিন্দা লি ডু-ইয়াং এর উক্তি, “ভাইকে হারানোর মতো শূন্যতা আমার জীবনে আর ছিল না। এখন তাকে আরেকবার দেখলাম। এটি সত্যিই বিস্ময়কর। আমি তাকে আবার দেখতে পেয়েছি। আগামীকাল মরে গেলেও আমার মনে আর কোনো দুঃখ থাকবে না।”উত্তর কোরিয়ায় থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে কমপক্ষে ৭২ হাজার দক্ষিণ কোরীয় অপেক্ষায় আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অর্ধেকেরও বেশির বয়স ৮০ বছরের উপরে।তবে একবারে কিছুসংখ্যক লোক সাক্ষাতের সুযোগ পান। সীমান্তের অপর পাশে থাকা স্বজনরা বেঁচে আছেন কিনা তা জানেন না সাক্ষাতপ্রার্থীদের অনেকেই।