তেলেঙ্গানা বিল: রাজাগোপালের পদত্যাগ
ভারতের লোকসভায় তেলেঙ্গানাকে পৃথক রাজ্য করার বিল পাসের প্রতিবাদে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাসীন কংগ্রেসের বহিষ্কৃত এমপি এল রাজাগোপাল। রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি।
গত সপ্তাহে বৃহষ্পতিবার লোকসভায় তেলেঙ্গানা বিল পেশের প্রতিবাদে মরিচ গুঁড়ো (পেপার স্প্রে) ছিটিয়ে অধিবেশন ভুণ্ডুলের চেষ্টা চালিয়ে ব্যাপকভাবে আলোচিত হন রাজাগোপাল। তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।এর পাঁচ দিনের মাথায় মঙ্গলবার লোকসভায় সর্বসম্মতভাবে তেলেঙ্গানা বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গেই রাজাগোপাল পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।এনডিটিভি বলেছে, তেলেঙ্গানা বিল পাসের মধ্য দিয়ে তেলেগু জনগণকে পৃথক করায় ‘মর্মাহত’ হয়েছেন জানিয়ে রাজাগোপাল পদত্যাগ করে রাজনীতির ছাড়ার ঘোষণা দিয়েছেন।লোকসভা সচিবালয়ে পদত্যাগ পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজাগোপাল। এটি গ্রহণ করতে বলার জন্য আগামীকাল স্পিকার মিরা কুমারের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।পিটিআইয়ের খবরে বলা হয়, বিলটি পাসের পর অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রাড্ডিও পদত্যাগ করার হুমকি দিয়েছেন। তিনি পক্রিয়াটির শুরু থেকেই অবিভক্ত অন্ধ্র প্রদেশের পক্ষে ছিলেন।ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা তেলেঙ্গানা বিল পাস করার পর এখন উচ্চকক্ষ রাজ্যসভা এ বিলে সমর্থন দিলেই নতুন তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার পট প্রস্তুত হবে।
