২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘমেয়াদি পরমাণু চুক্তির লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে ছয় বিশ্বশক্তির সঙ্গে দেশটির প্রথব পর্বের আলোচনা শুরু হচ্ছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 02:03 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থানীয় সময় সকাল ১১টায় এ পর্বের আলোচনা শুরু হবে বলে জানিয়েছে বিবিসি।

আলোচনায় একপক্ষে ইরানে অপর পক্ষে ছয় বিশ্বশক্তি, যু্ক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন অংশগ্রহণ করবে। জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনাটি অনুষ্ঠিত হবে।

নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়ার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হ্রাস করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৩ সালের নভেম্বরে ছয় বিশ্বশক্তির সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তি সই করেছিল ইরান।

বুধবারের বৈঠকে ওই চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিবেচনা করা হবে বলে জানা গেছে। তবে বৈঠকের আগে ইরান এবং যুক্তরাষ্ট্র, উভয়েই আলোচনা থেকে সহসা কোনো ফলাফল না আসার আশঙ্কা ব্যক্ত করেছে।

পশ্চিমাদের সন্দেহ এই কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান।

অপরদিকে পশ্চিমাদের সন্দেহকে অমূলক বলে উড়িয়ে দিয়ে ইরান দাবি করেছে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা কাজে ব্যবহারের মতো সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে কর্মসূচি পরিচালনা করছে তারা।